শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

বরগুনায় পিতার মামলায় পুত্র কারাগারে

  • এম আর অভি,
  • ২০২৪-১১-২০ ২২:৪০:০৫

বরগুনা প্রতিনিধি: বরগুনায়  পিতার মামলায় পুত্র এনামুল ওরফে শাহীন (২৭) কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। (২০ নভেম্বর ) বুধবার দুপুরে বরগুনা সদর থানার এএসআই আবুল বাশার পিতার মামলায় পুত্র শাহীনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার পিতার মামলায়  সোমবার রাতে তাকে আটক করা হয়। পরে  দিন মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা গেছে, এনামুল ওরফে শাহীন (২৭) বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর অফিস সহকারী কাম হিসাব সহকারী হিসেবে কর্মরত আছে। গত ১৭ নভেম্বর বিকালে এনামুল ওরফে শাহীন তার পিতা মোঃ শাহজাহান (৬০) কে শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় গত ( ১৮ নভেম্বর) পিতা শাহজাহান পুত্র এনামুল ওরফে শাহীন (২৭ ) কে আসামি করে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। অপরদিকে অফিস সহকারী কাম হিসাব সহকারী এনামুল ওরফে শাহীনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত ১৭ নভেম্বর বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট অধ্যক্ষ মোসাঃ সাবিনা আক্তার। এছাড়াও বয়স্ক ভাতা আত্মসাতের অভিযোগ রয়েছে বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর অফিস সহকারী কাম হিসাব সহকারী এনামুল ওরফে শাহীনের বিরুদ্ধে।

 


এ জাতীয় আরো খবর