শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪টি যানবাহন ক্ষতিগ্রস্থ,আহত ৬

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-১৭ ২২:৪৭:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর ঘেঁষা মহানন্দা নদীর ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর উপর  ব্রেইক ফেইল করে নিয়ন্ত্রণ হারানো  হানিফ পরিবহনের বিয়ের যাত্রীবাহী একটি লোকাল বাসের একের পর এক ধাক্কায় ৪টি যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় বাসযাত্রীদের কেউ আহত না হলেও আহত হয়েছেন  তিন যানবাহনের চারজন ও দুই পথচারীসহ ৬জন। আহতদের একজনকে  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পথচারী দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  ঘটনার পর পুলিশ সকল যানবাহন হেফাজতে নিলেও পালিয়ে গেছে বাস চালক ও সহকারী।
স্থানীয় সূত্র,ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রবিবার(১৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর উপরেই প্রথমে একটি ট্রাক্টর-ট্রলিকে চাপা দেয় বাসটি। এরপর বাসটি সেতু পেরিয়ে সদর উপজেলার বারঘরিয়া বাজারে মুখোমুখি একটি মাইক্রোবাস, একটি ব্যাটারিচালিত রিক্সাভ্যান ও  একটি মোটরসাইকেলকে ধাক্কা  দিয়ে থেমে যায়। এ ঘটনায় আহতরা হলেন মাইক্রো আরোহী বারঘরিয়ার হরেন্দ্র নাথ পালের ছেলে সুশান্ত কুমার পাল(৩৯),ভ্যান চালক ও জেলার শিবগঞ্জ উপজেলার রাজিত গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোহাম্মদ ইদুল(৪৫), মোটরসাইকেল আরোহি শিবগঞ্জের আবব্বাস বাজারের ইসতিয়াকের স্ত্রী মুক্তা (১৯) ও মোটরসাইকেল চালক একই গ্রামের  ইয়াসিনের ছেলে ইসমাইল(২৫) এবং পথচারী দু’জন। এদের মধ্যে ভ্যানচালক ইদিলকে রাজশাহী পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বাসটি ব্রেক ফেইল করেছিল।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার হারুনুর রশিদ বলেন, এ্যাম্বুলেন্সসহ ৩টি ইউনিট  নিয়ে তারা উদ্ধার অভিযানে যান। বাসটি ব্রেইক ফেইল করে এ ঘটনা ঘটায় বলে শোনা গেছে। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, বাস চালক ও হেলাপারকে আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপাওে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।


এ জাতীয় আরো খবর