খুলনায় আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৭ নভেম্বর রবিবার) বিকাল ৪টায় খুলনার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে, খুলনা মওলানা ভাসানী ফাউন্ডেশন'র আয়োজনে,মওলানা ভাসানী ফাউন্ডেশন'র সভাপতি ও সংগঠক স. ম হাফিজুল ইসলাম'র সভাপতিত্বে ও সহ-সভাপতি এ্যাডঃ মেহেদি ইনছার'র সার্বিক তত্ত্বাবধানে, সাধারণ সম্পাদক কবি ও সংগঠক এস এম শের আলী শেরবাগ'র সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিভাগের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ শাহ আলম।
প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের, মর্ডাণ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহ জালাল,ন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটিির ডুমুরিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক আঃ কাইউম জমাদ্দার
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থার উপদেষ্টা কবি ও গবেষক শেখ মনিরুজ্জামান লাভলু, জেলা জনকল্যাণ সমিতির সভাপতি শেখ আব্দুল হালিম,নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলার শাখার সহ-সভাপতি শাহাজান জমাদ্দার, সাংবাদিক আরিফুজ্জামান নয়ন,
আলোচনা এবং দোয়া অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার কে মানবাধিকার সংগঠনে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।