সোমবার, আগস্ট ১৭, ২০২৬

নাচোলে মামা-ভাগ্নের পারিবারিক দ্বন্দের জেরে সংঘর্ষে মহল্লায় হামলা,ককটেল বিস্ফোরণ,বাড়ি ভাংচুর,লুটপাট

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-১৭ ২২:১৬:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মামাÑভাগ্নের পারিবারিক দ্বন্দের জেরে চাঁপাইনবাবগঞ্জের  নাচোল পৌর ২ নং ওয়াার্ডের গুঠইল গ্রামে  ভাগ্নের বাড়িতে মামা’র বহিরাগত লোকজনের হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, রবিবার(১৭ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত: ১০ জন। এদের অন্তত: ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হামলায় অন্তত: ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটান হয়েছে। ভাগ্নের বাড়ি ভাংচুর,লুটপাট হয়েছে। পুড়ে ভস্মীভূত হয়েছে হামলাকারীদের ৭টি মোটরসাইকেল।  হামলাকারী ৬ জনকে ২টি মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। ঘটনার পর সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংশ্লিস্ট ওযার্ডের সদ্য প্রয়াত কাউন্সিলর ও অনান্য স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১৬ অক্টোবর) রাতে গুঠইলের বাসিন্দা মৃত হুমায়ুন কবিরের ছেলে  ও পাশের ফতেপুর ইউনিয়নের ঘাসুড়া গ্রামের  রজবের (৫০) ভাগিনা জসিমকে (৫০) মারধর করে  তার ফুপাতো ভাই  ও রজবের ছেলে সিফাত।  ফতেপুরের আওড়া এলাকার নিজ বাথান বাড়িতে এ ঘটনায় আহত জসিম রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এর জেরে  দু’পেেক্ষর মোবাইলে হুমকি দেয়ার ঘটনা ঘটে। তবে রবিবার সকালে জমিমের ছোটভাই নাসিম ও রজব সহ দু’পক্ষ থানায় বসে মীমাংসার জন্য। এর মধ্যে রজব একবার নিজ কাজে মীমাংসা থেকে উঠে গেলে  খবর রটে তাকে জসিমদের বাড়িতে আটকে রাখা হয়েছে।
এমন খবরে রবিবার দুপুর দেড়টার দিকে সিফাত নেতৃত্ব দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরে তাদের প্রভাবশালী আত্মীয়র পাঠানো লোকজন  নিয়ে ২০/২৫টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসযোগে ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে গুঠইল গ্রামে  জসিমদের বাড়িতে  হামলা করে। বাড়ির মহিলাদের মারধর করে স্বর্নসহ মূল্যবান সামগ্রী লুট হয়। ক্ষতিগ্রস্থ হয় পাশে জসিমের চাচা  জামিনুরের বাড়ি। এ সময় গ্রামবাসিকে ঠেকাতে হামলাকারীরা ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলায়  নারী,শিশু সহ অন্তত ১০ গ্রামবাসী আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন জামিনুর, তাঁর স্ত্রী,তাদের শিশু সন্তান,করিম,সাদেক,পলক মাহাতো প্রমুখ। একপর্যায়ে গ্রামবাসীর প্রতিরোধের মূখে তারা গ্রাম ছেড়ে পালায়। তবে এ সময় ভস্মীভূত হয় হামলাকারীদের ৭টি মোটরসাইকেল। পালানোর সময় তারা পাশের ৩ নং ওয়র্ডে অবস্থিত নাচোল রেলষ্টেশনের সামনের রেললাইনের উপর আরও ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। গ্রামবাসী তাদের তাড়া করে ষ্টেশনের উপর ৭ জনকে ঘিরে ফেলে ও মারধর করে। পরে পুলিশ আহতাবস্থায় ৬ জনকে  উদ্ধার ও আটক করে। একজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী। তবে স্থানীয় সূত্রগুলো মামা-ভাগ্নে দ্বন্দের প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেন নি।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জসিম পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন মামা-ভাগ্নের  পারিবারিক কোন্দল  প্রায় বছর পুরোনো। তবে কি নিয়ে এ দ্বন্দ তা তিনি বলতে পারেন নি।


এ জাতীয় আরো খবর