শনিবার, মে ৩০, ২০২৬

অগ্নিকাণ্ডে স্পেনে একটি বৃদ্ধাশ্রমে ১০ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১৬ ০৯:৪০:১০

অগ্নিকাণ্ডে স্পেনে একটি বৃদ্ধাশ্রমে ১০ জন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। হতাহতরা সবাই ওই নিবাসের বাসিন্দা। জারাগোজা শহরের পাশের এলাকা ভিলাফ্রাঙ্কা দে এব্রোতে এ দুর্ঘটনা ঘটে। 
আঞ্চলিক সরকারের এক মুখপাত্র বলেন, শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে 'জার্ডিন্স দে ভিলাফ্রাঙ্কা' বৃদ্ধাশ্রমে আগুন লাগে। ঘটনাস্থল থেকে ৩৫ কিলোমিটার দূরের শহর জারাগোজা থেকে দমকল কর্মী, অ্যাম্বুলেন্স ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
আগুন লাগার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ভিলাফ্রাঙ্কা দে এব্রোর মেয়র স্প্যানিশ রেডিওকে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে বৃদ্ধাশ্রমের কোনও একটি কক্ষে তোশকে প্রথম আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে। 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একতলা ভবনটিতে আগুনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ধোঁয়ায় শ্বাসকষ্টে বিেশ মানুষ মারা গেছে বলেও ধারণা তাদের।


এ জাতীয় আরো খবর