মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ডুমুরিয়া প্রেসক্লাবের আয়োজনে খান মহিদুল ইসলামের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।
  • ২০২৬-১১-১৬ ২০:০১:৩৬

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক খান মহিদুল ইসলামের মায়ের মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর খান মহিদুল ইসলামের মা রোকেয়া বেগম মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি ও সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক বেলায়েত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী আব্দুল্লাহ, এস এম জাহাঙ্গীর আলম, শেখ মাহাতাব হোসেন, মাহাবুবুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সাব্বির খান ডালিম, এলিন, মোক্তার হোসেন, খান মহিদুল ইসলাম, আশরাফুল আলম, খান আরিফুজ্জামান নয়ন, গাজী সোহেল আহমেদ,আক্তারুজ্জামান লিটন, সাব্বির হোসেন বাপ্পীসহ ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ জাতীয় আরো খবর