মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিষ্টারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১৬ ২০:২৩:১২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নিজস্ব লাইসেন্সভূক্ত কর্ম এলাকা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছেন নিকাহ রেজিষ্টারগণ। সোমবার(১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্টোর ঐক্য পরিষদ,জেলা শাখার ব্যানারে অবস্থান কর্মসূচী পালন করেন তাঁরা। পাশাপাশি কর্মবিরতির ফলে সোমবার দিনব্যাপী জেলায় কোন নিকাহ ও তালক রেজিষ্ট্রি সম্পন্ন হয় নি।  জেলার ৪৫টি ইউনিয়ন ও ৪টি পৌর এলাকার নিকাহ রেজিষ্টারগণ এসব কর্মসূচী পালন করেন।
অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় নিকাহ রেজিষ্টার সমিতি সভাপতি কাজী আব্দুল বারী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি কাজী সেতাউর রহমান, নয়ালাভাঙ্গা ইউনিয়নে নিকাহ রেজিষ্টার  কাজী জাফর ইকাবল প্রমুখ।
বক্তরা বলেন, আইন মন্ত্রণালয় নিকাহ রেজিষ্টারদের লাইসেন্সে উল্লেখ থাকা এলাকা  ভাগ করে নতুন কাঠামোতে নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ইউনিয়নে একজনের স্থলে তিনজন ও পৌরসভার প্রতি ওয়ার্ডে একজন এবং সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে তিনজন করে রেজিষ্টার নিয়োগ দেয়া হবে। বক্তরা দাবি করেন, তড়িঘড়ি এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা হবে হটকারী। তাঁরা বলেন, এখন  বিয়ে সংখ্যা ও দোনমোহরের পরিমান কমে গেছে। বছরে  যে পরিমান বিয়ে হয় তার দেনমোহরের  কমিশন দিয়ে নিয়োগপ্রাপ্তদেরই জীবন ধারণ করা মুশকিল।  এর উপর যদি নতুন নিয়োগ দেয়া হয় তবে রেজিষ্টারদের জীবিকা হুমকির মুখে পড়বে। এ অবস্থায় নুতন রেজিষ্টার নিয়োগ দেয়া অয়ৌক্তিক দাবী করেন  বক্তরা। এছড়া দাবী আদায় না হলে কঠোর কর্মসূচী দেয়ারও ঘোষণা দেন তাঁরা।
জেলা  রেজিষ্টার সমিতির সভাপতি বলেন,  এ ব্যাপারে ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সমাবেশ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। 

 


এ জাতীয় আরো খবর