মাত্র তিন দিন পরই বহুল কাক্সিক্ষত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। শেষ সময়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী ব্যস্ত প্রার্থীদের মন জয়ে। ভোটরদের কাছে নিজেদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি তারা প্রতিযোগি প্রার্থীর নানা ব্যর্থতার কথা তুলে ধরছেন, করছেন সমালোচনা।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও অভিযোগ তুলেছেন যে, এবারের আমেরিকার নির্বাচনে ভোট জালিয়াতি হবে। অ্যারিজোনায় এক সাক্ষাৎকারের ট্রাম্প বলেন, প্রতারক ডেমোক্র্যাটিক শিবির গত নির্বাচনে জালিয়াতি করে জিতেছিলো, তারা আবারও চেষ্টা করছে। এটিকে রুখে দেয়া গেলে এই নির্বাচনে তারই ভূমিধ্বস জয় হবে বলে দাবি করেন ট্রাম্প।
এদিকে, লাস ভেগাসে প্রচারণা চালানোর সময় প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে থেকে বিভেদ সৃষ্টিকারী কথা শুনে শুনে মানুষ এখন ক্লান্ত। তাই নির্বাচনের প্রতিযোগিতা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। এই নির্বাচনে জয় তারই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমলা।