বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

আসামী ধরতে গিয়ে গোমস্তাপুরে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা,যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ১৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-০১ ২২:০৭:২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে স্থানীয় আ’লীগ নেতা মো. মিন্টুকে(৫২) গ্রেপ্তার করতে গিয়ে ৮ জন পুলিশ সদস্যের একটি দলের উপর হামলা ও আসামী কেড়ে নেবার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (৩১অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সন্তোষপুর বাজারে এ ঘটনার পর মামলা করেন গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই)  তারেক মাহমুদ। মামলায় ২৩ জনের নামোল্লেখসহ অজ্ঞতানামাদের আসামী করা হয়েছে। মামলার পর যৌথবাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার(১ নভেম্বর) দুপুরে তাদের আদালতে  পাঠানো হয়েছে।
শুক্রবার বিকালে গোমস্তাপুর খানার  অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম  এসব তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে আসামী মিন্টুকে গ্রেপ্তার করা যায় নি। কোন কিছু উদ্ধার হয় নি। এছাড়া গত শুক্রবারের ঘটনায় পুলিশের অস্ত্র, হ্যান্ডকাফ বা অন্য কিছু খোয়া যায় নি। ওসি  আরও বলেন, মিন্টু গত ৩০ অক্টোবর থানায় দায়েরকৃত একটি নিয়মিত মামলার আসামী ছিলেন। তাকে ধরতে গিয়ে হামলার শিকার হন পুলিশ দল। এতে ৩ পুলিশ সদস্য আহত হন। রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা করানো হয়েছে।
হামলার শিকার পুলিশ দলের সদস্য ও গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, গত বৃহস্পতিবার বিকাল ৫টার পর পুলিশ দল  সাদা পোষাকে সন্তোষপুর বাজার এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার পর আসামী লিটনকে বহনকারী সিএনজি অটোরিক্সায় ওঠায়। অটো ছাড়ার সময় লিটনের অনুসারী ও স্থানীয়রা অটো ঘিরে ধরে হামলা করে। এসময় তাদের হাতে রড, লাঠি, ইটসহ দেশীয় অস্ত্র ছিল। তারা অটোর সামনের কাঁচ ভেঙ্গে দেয় ও পুলিশদের  অটোর ভেতরেই মারধর শুরু করে। এ সময় আসামী অটো থেকে নেমে  যায়। হামলায় আহত হন  তিনি নিজেসহ কনষ্টেবল মানিক ও আলিম । মারধরের শিকার হন উপ-পরিদর্শক ও  যে মামালার আসামী ধরতে যাওয়া হয়েছিল তার তদন্ত কর্মকর্তা (আইও)  তারেক মাহমুদ, উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন, কনস্টেবল নেফাউল, শামীম, রব ও অটো চালক। এরপর তারা ওই অটোযোগেই স্থান ত্যাগ করেন ও থানা থেকে  অতিরিক্ত পুলিশ আসে।


এ জাতীয় আরো খবর