বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী এমরান গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-১১-০১ ২২:০৬:০৬

মহেশখালী কক্সবাজার ০১ নভেম্বর ২০২৪ 
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে  ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের  নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ ০১লা নভেম্বর  বিকালে গোপন সংবাদের ভিত্তিতে  মহেশখালী   উপজেলার বড় মহেশখালী নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় বড় মহেশখালী ছোট কুলালপাড়া এলাকার জনৈক আবদুল মাজেদের পুত্র মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ এমরান(২৮) কে গ্রেপ্তার করে। 
তার বিরুদ্ধে মহেশখালী থানায় জিআর-৩০১/২৪(মাদক)মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা রয়েছে।
ইতিপূর্বে মহেশখালী থানায় এস আই মহসীন চৌধুরী যোগদানের পর থেকে নিয়মিত একেকজন ,দাগী সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় অনকে চিহ্নত অপরাধীরা গা ঢাকা দিয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত 
পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।

 


এ জাতীয় আরো খবর