শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

কালিহাতীকে সবুজায়িত করতে বৃক্ষরোপন কর্মসূচি

  • আব্দুস সাত্তার, প্রতিনিধি টাঙ্গাইল:
  • ২০২৪-১১-০১ ০৯:৪৭:৫৬

জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশে বিরুপ প্রভাপ পড়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন গ্রীন কালিহাতী নামে একটি সংগঠন তৈরী করেন । ওই সংগঠনের মাধ্যমে কালিহাতীকে সবুজায়িত করার লক্ষ্যে বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে তাল,জলপাই, কৃষ্ণচূড়া,কড়ি,পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের প্রায় ৫ হাজার চারা রোপন করা হবে।
বৃহস্পতিবার সকালে কালিহাতী-নিশ্চন্তপুর-মহিষজোড়া সড়কের নিশ্চিন্তপুর এলাকায় গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
এ সময় উপস্থিত ছিলেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু সাইম আল সালাউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর