বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে চারটি ফিলিং ষ্টেশনকে ৭৫ হাজার টাকা অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-২৯ ২৩:১৫:৫১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের চারটি ফিলিং ষ্টেশনকে ৭৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সড়ক ও জনপথ বিভাগ ( সওজ) থেকে ইজারা নেয়া জমির খাজনা ২০১৫-১৬ সাল হতে পরিশোধ না করায় এ দন্ড আরোপ করা হয়। এ ছাড়া আদালত বকেয়া খাজনা দ্রæত পরিশোধের জন্য ওই ফিলিং ষ্টেশনগুলোকে নির্দেশনাও দিয়েছে।
মঙ্গলবার(২৯ অক্টোবর) দুপুর ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীকে নিয়ে অভিযান চালান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট  অনুজ চন্দ। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়ক পাশে অবস্থিত  মেসার্স ইসলাম ফিলিং ষ্টেশনকে ১৫ হাজার, পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং ষ্টেশনকে ৩০ হাজার, একে খান ফিলিং ষ্টেশনকে ১০ হাজার ও সামাদ এন্ড সন্স ফিলিং ষ্টেশনকে ২০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। আদালতের সাথে থাকা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হ্ইা বলেন, মহাসড়ক আইন ২০২১ এর ১৪(৭) ধারা অনুযায়ী অর্থদন্ড করে আদালত। 


এ জাতীয় আরো খবর