মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

টমটম গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কতৃক ৫০ হাজার টাকা অর্থদন্

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-১০-২৯ ২৩:১২:৫৪

মহেশখালী কক্সবাজার ২৯ শে অক্টোবর ২০২৪ 
মহেশখালী ফের অবৈধ বিদ্যুৎ ব্যবহার কারি দের   আতঙ্কের নাম সদ্য যোগদানকৃত মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা!
দিনে দাপ্তরিক কাজ শেষে ২৯ অক্টোবর মঙ্গলবার  রাতে  মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এর নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত টমটম গ্যারেজ ও বাড়িতে  অবৈধভাবে বিদ্যুৎ লাইনে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করে  বৈদ্যুতিক মালামাল ক্ষতিগ্রস্ত করা ও বিদ্যুৎ সরবরাহ লাইনে বাধা সৃষ্টির অপরাধে বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩৯(২) ধারায়  ০১ মামলায় এক জনকে  ৫০  হাজার টাকা অর্থদন্ড প্রদান ও বিদ্যুৎ মিটার, তার রিমুভ করে জব্দ করা হয়। 
সাথে ছিলেন-কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী জোনাল অফিসের ডিজিএম,মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নাজির মুহাম্মদ মাঈনুল হাসান। নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- 
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

 


এ জাতীয় আরো খবর