দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সরোয়ার জাহান মাসুদসহ সকল শহীদদের সম্মানে মাতুভূঞা ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বেকেরবাজারের একটি কমিউনিটি সেন্টারে মাতুভূঞা ইউনিয়ন বিএনপির সদস্য আবুল কালামের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
ফেনী জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহমদ পেয়ার,সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন হুদন,উপজেলা বিএনপি নেতা ইসমাইল হোসেন সবুজ,জেলা যুবদলের সহ সভাপতি সামজুজ্জামান শাহাদাত,জেলা যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মালেক মানিক,জেলা যুবদলের সদস্য পেয়ার আহমদ আকাশ,উপজেলা যুবদলের সদস্য আলা উদ্দিন আলো, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মিলন,উপজেলা জাসাস এর যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ পলাশ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: মাসুদ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা জুলাই বিপ্লবে মাসুদসহ সকল নিহতদের হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান।