ফুলবাড়ীগেট প্রতিনিধি: খানাবাড়ী শাহী জামে মসজিদ ও নূরে মদিনা মাদ্রাসা কমপ্লেক্রা এর সহ-প্রচার সম্পাদক কাজী সেলিম হোসেন ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি ... রাজিউন)। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টায় ঢাকার মহাখালি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, জামাই, নাতি-নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। গতকাল জুম্মার নামাজের পর মরহুমের জানাযা খানাবাড়ী ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাযায় দৌলতপুর কলেজের সাবেক ভিপি ও বিএনপির নেতা মোঃ মহিউদ্দিন, খানজাহান আলী থানা বিএনপি নেতা ও ইউপি সদস্য মোঃ মামুন শেখ, জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক বিল্পবী কাজী খুলিল, খানাবাড়ী শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ জুবায়ের উদ্দীন, মসজিদ কমিটির উপদেষ্ঠা মোঃ এমলাক ঢালী, সাবেক সভাপতি এস এম ইসহাক হোসেন, মসজিদ কমিটির সভাপতি সেখ জিয়াদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান ম্বপন, সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন, মোঃ হামিদুর রহমান, আনোয়ার খুরশিদ, অর্থ সম্পাদক মোঃ শফিউদ্দিন, ইমরান হোসেন জিতু, মোঃ আলামিন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, এনামুল হাসান মাসুদ, মোঃ আনিচ শেখ, মতিয়ার রহমান, মোঃ ফরহাদ হোসেন, স¤্রাট হোসেন, কুয়েটের কর্মকর্তা মোঃ বিল্লাল ঢালী, মোঃ আজম, খানাবাড়ী যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তৈয়বুর রহমান লিটন, ফুলবাড়ীগেট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী করিম হোসেন, ব্যবসায়ী মোঃ সোহাগ ঢালী, সবুজ হাওলাদার, ইমন হোসেনসহ এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন মরহুমের ভাইরা মোঃ ফায়েজ আহম্মেদ। জানাযা শেষে যোগিপোল ৭নং ওয়ার্ড কবরস্থানে তার বড় ও মেঝ ভাইয়ের কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য কাজী সেলিম হোসেন দীর্ঘদিন যাবত দূরারোগ্যব্যাধি কান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। সম্প্রতি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন।