মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-১৪ ২২:৩৬:৩৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘আগামী প্রজন্মকে সক্ষমম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’--প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার(১৪ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গ্রীন ভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাÐ ও ভূমিকম্পের মত দূর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মহড়া এবং সবশেষে আকর্ষণীয় নজেল প্রদর্শন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।  এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপ সহকারি পরিচালক শেখ মো.মাহবুবুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আল মনসুর শোয়াইব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।


এ জাতীয় আরো খবর