শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

টাঙ্গাইলে ঝিনাই নদীতে দুই নৌকার সংঘর্ষে কিশোর নিহত

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-১০-১৩ ২১:৪২:১০

প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার  দুই নৌকার সংঘর্ষে অপু পাল (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। রোরবার (১৩ সেপ্টেম্বর) বিকালে কালিহাতী পৌরসভার পুরাতন থানা ঘাট ঝিনাই নদীতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত অপু পাল কালিহাতী ভোকেশনাল টেক্সটাইল ইন্সটিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী ও পৌরসভার দক্ষিণ বেতডোবার বিষ্ণু পালের ছেলে।
কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, প্রতিমা বিসর্জ্জন দেওয়া উপলক্ষে নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করছিল। বিকেল চারটার দিকে  দুইটি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অপু পাল  নামের এক কিশোর গুরুতর আহত হয়।
পরে স্বানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 


এ জাতীয় আরো খবর