মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

যানজট নিরসনে নবাগত ওসির সাথে নিসচা মতলব উত্তর উপজেলা শাখার মতবিনিময়

  • মোহাম্মদ মামুনূর রশিদ
  • ২০২৪-১০-১২ ২৩:১০:২৫

আজ ১২ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার নেতৃবৃন্দ মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ মো: রবিউল হক এর সাথে সাক্ষাৎ করেন। 
ব্যস্ততম সুজাতপুর বাজারে যানজট নিরসনে নবাগত অফিসার ইনচার্জ মো: রবিউল হক এর সাথে মতবিনিময়ে উপস্হিত ছিলেন নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনূর রশিদ ,  সুজাতপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও নিসচা'র সহ সাধারণ সম্পাদক মো: সজীব পাটোয়ারী,  সহ সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন, কার্যকরী সদস্য মো: আহম্মদ  উল্লাহ দর্জী,  কার্যকরী সদস্য মো
: হেলাল সরকার।  
অতি দ্রুত  চালক,পথচারী, যাত্রী সাধারণ ও ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে ওসি মহোদয় জানান।


এ জাতীয় আরো খবর