মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চোগাছায় দুস্থ সনাতন ধর্মালম্বীদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৪-১০-০৯ ২৩:১২:১৭

যশোরের চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের দুঃস্থ পরিবারের ৪০ জনের মাঝে নতুন কাপড় শাড়ী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম চৌগাছা উপজেলা শাখা। বুধবার (৯ অক্টোবর) বিকেলে শহরের কামিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা জামায়াত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও. গিয়াস উদ্দিন।
প্রধান অতিথির বক্তৃতা করনে দলটি চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সংসদসদস্য প্রার্থী অধ্যাপক কেন্দ্রীয় জামায়াতের সুরা সদস্য মাও. আরশাদুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বলায় চন্দ্র পাল, উপজেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান, সহকারি সেক্রটারী মাষ্টার কামাল আহমেদ, ইসলামি ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক মাহাফুজুল হক, সাবেক ইউপি সদস্য গবিন্দ চন্দ্র রাহা। উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমির মাও. আব্দুল খালেক, সেক্রেটারী ডাক্তার জিল্লুর রহমান, জামায়াত নেতা রিজাউল ইসলাম, আব্দুর রহমান, মহি উদ্দীন, হাসানুজ্জামানসহ দলটির নেতা-কর্মী এবং উপজেলার বিভিন্ন গ্রামের হিন্দু পরিবারের দু:স্থ নারী ও পুরুষ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীরের একটি বক্তব্যে উদ্ধৃতি দিয়ে বলেন, জামায়াতের আমীর ডা. সফিকুর রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ‘মুসলমানদের মসিজদ যদি পাহারা দিতে না হয় তাহলে হিন্দুদের মন্দির কেন পাহারা দিতে হবে’। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারবেন। আওয়ামীলীগের সরকার জামায়াত ইসলামকে দীর্ঘ ১৬ বছর আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। আমরা চাইলেও আপনাদের কাছে আসতে পারিনি। আপনারা আসন্ন দুর্গোৎসব পালন করুন, এ ক্ষেত্রে জামায়াত ইসলামী আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেছেন, হযরত মুহাম্মদ সা. বিদায় হজের ভাষণে বলেছেন, সাবধান! ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, যার যার ধর্ম সে পালন করুন, তোমারা অন্যের ধর্মের লোকজনদের নিরাপত্তা দাও। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ সনাতন ধর্মালম্বী পরিবারের সদস্যদের মধ্যে উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর