চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে সেবি খাতুন(৩৩) নামে দু’সন্তানের জননী এক গৃহবধুর আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধু গোমস্তাপুর সদর ইউনিয়নের দাড়াবাজ গাবতলা গ্রামের রেশিম আলীর স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,মঙ্গলবার(৮ অক্টোবর) ভোরের দিকে স্বামীর বাড়ির পাশে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারির কোন্দলের জেরে সেবি খাতুন আত্মহত্যা কওে থাকতে পারেন।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।