চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলাহাট এলাকায় মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে নির্মানাধীন একটি দূর্গা প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত পরিচয় দূবৃত্তরা। গত শনিবার(৫ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে রবিবার(৬ অক্টোবর) সকাল ৭টার মধ্যে এই ভাংচুরের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসবাদেও জন্য একজনকে আটক করেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম জাকারিয়া বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। এদিকে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনীর সদস্যরা সহ প্রশাসেনর উর্ধতণ কর্মকর্তারা ও বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির সভাপতি অলোক ঘোষ এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছেন। প্রতিমার গলা থেকে পুরো মুখমন্ডল,বামহাতের আঙ্গুলগুলো,বাঘের মুর্তি ভেঙ্গে অঙ্গহানি করা হয়েছে।
জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। তিনি বলেন, বিকেলে এ ব্যাপারে জেলা প্রশাসকের আয়োজনে সং¤িøস্ট সকল পক্ষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে জরুরী সভা করা হয়েছে। সভায় ঘটনার নিন্দা করা করা হয়। হিন্দুরা সামনে পুজা উপলক্ষে এমন ঘটনার পূনরাবৃত্তি ঠেকাতে সকল মন্দিরের নিরাপত্তা দাবি করেছেন। মন্দিরগুলোর পক্ষ থেকেও সিসিটিভি, সার্বক্ষনিক স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়েছে।