চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। মনিবার(৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ম্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের নিজ বসতবাড়ি থেকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয় মো.মহবুলের ছেলে মোজাম্মেল হক ও ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয় মো.তহুরুলের ছেলে মঈন আলী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস আলী বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় দুটি পৃথক মামলা হয়েছে।