বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ট্রাক চাপায় জামালপুরে শিক্ষকসহ অটোরিকশার তিন আরোহী নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-০৪ ১৪:৫৯:৩৬

শুক্রবার (৪ অক্টোবর) জামালপুর শহরে ট্রাক চাপায় শিক্ষকসহ অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আর দুইজন। 
ভোরে জামালপুর-টাঙ্গাইল সড়কের বেলটিয়া টিউবেলপাড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মেলান্দহের কাপাশাহাটিয়ার এলাকার জয়দর হোসেন রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে অটোরিকশাটি শহরে যাচ্ছিল। ওই সময় জামালপুরগামী একটি বাস অটোরিকশাটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক জয়দর হোসেন রুকন মাহমুদের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও দুই জন মারা যান। 
জামালপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) ফয়সাল মো. আতিক জানান, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটকে পুলিশের অভিযান চলছে।


এ জাতীয় আরো খবর