শুক্রবার (৪ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।সকালে টাঙ্গাইলের কালিহাতী লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।