চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে সেপ্টেম্বরে প্রথম দফার পর অক্টোবরের শুরুত্ইে দ্বিতীয়বারের মত বাড়তে শুরু করেছে পদ্মা,মহানন্দা,পূণর্ভবা সহ জেলার নদ-নদীগুলোর পানি। জেলার প্রধান নদী পদ্মা এই দফায় এখনও গত দফার সর্বোচ্চ বৃদ্ধি অতিক্রম না করলেও মহানন্দা ও পূণর্ভবা করেছে। এদিকে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও অব্যহত রয়েছে। গত দফার বৃদ্ধিতে পুরোপুরি বন্যা পরিস্থিতি সৃস্টি না হলেও নদীতীরবর্তী কিছু নি¤œাঞ্চল প্লাবিত হয়। পানিবন্দি হয় বেশ কয়েক হাজার পরিবার। ক্ষতিগ্রস্থ হয় নদীতীরবর্তী নীচু জমির ফসল।
পাউবো সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বিপদসীমা ২২.০৫ মিটার। গত ২৫ সেপ্টেম্বর পদ্মা সর্বোচ্চ ২১.৩০ মিটারে প্রবাহিত হয়। যা ছিল বিপৎসীমার ৭৫ সেমি নীচে। এরপর পদ্মা কমতে শুরু করে। গত মঙ্গলবার (১ অক্টোবর) ২০.৬৮ মিটার পর্যন্ত কমার পর গত বুধবার (২অক্টোবর) সকাল থেকে আবারও বাড়তে শুরু করে। ৪ সেমি বেড়ে প্রবাহিত হয় ২০.৭২ মিটারে। বৃহস্পতিবার(৩অক্টোবর) সন্ধ্যা ৬টায় পদ্মা ২০. ৮৫ মিটারে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ এখনও বিপৎসীমার বেশ নীচে থাকলেও দু’দিনে পদ্মা ১৭ সেমি বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জের অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার। গত দফায় নদীটি ২৭ সেপ্টেম্বর সর্বোচ্চ ১৯.১৪ মিটারে প্রবাহিত হবার পর কমতে শুরু করে। ৩০ সেপ্টেম্বর নদীটি সর্বনি¤œ ১৯.০০ মিটারে প্রবাহিত হবার পর গত মঙ্গলবার থেকে আবার বাড়ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নদীটি প্রবাহিত হচ্ছিল ১৯.২২ মিটারে। যা গত দফার সর্বোচ্চ বৃদ্ধির তুলনায় ৪ সেমি বেশি। জেলার অপর নদী গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার পানি বৃহস্পতিবার সন্ধ্যা পর্য়ন্ত বিগত ২৪ ঘন্টায় ১৪ সেমি বেড়ে ১৯.৮০ মিটারে প্রবাহিত হচ্ছিল। এর বিপৎসীমা ২১.৫৫ মিটার।
জেলা পনি উন্নয়ন বোর্ড নির্বাহি প্রকৗেশলী এস.এম আহসান হাবিব বলেন, উজানে ভারতে বৃষ্টিপাতই আবার এই বৃদ্ধি কারণ। আরও ২/৪ দিন পানি বাড়তে পারে। এখনও বন্যার কোন পূর্বাভাস না থাকলেও আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনও উদ্বিগ্ন হবার মত কিছু ঘটে নি।
কৃষি বিভাগ জেলায় গত দফার বন্যায় ১ হাজার ৮৮৯ হেক্টর জমির ফসল ও ৬ হাজার ৮১০জন কৃষকের ক্ষতির হিসাব করেছিল ( ২৫ সেপ্টেম্বও পর্যন্ত)। বৃহস্পতিবার রাতে জেলা কৃষ্টি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, মহানন্দা ও পূণর্ভবা নদীর পানি গত দফার চেয়ে এ দফা আরও বেশিতে প্রবাহিত হওয়ায় নতুন করে ফসলের ক্ষতির পরমিান বাড়ল কিনা তা নিরুপণ করা হচ্ছে।