মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির মতবিনিময় সভা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-১০-০২ ২৩:০৮:৩৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন হলে প্রাইভেট হাসপাতাল সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ও ফখরুল ইসলাম রাজু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ মিজানুর রহমান,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন।
এসময় বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন পুনঃ গঠনকৃত কোম্পানীগঞ্জ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি পদে আলহাজ্ব আবদুল কুদ্দুস,
সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আবদুল হক,সহ-সভাপতি কাজী মোঃ ফজলুল করিম ফয়সাল,সাধারণ সম্পাদক মোঃ নুরনবী সবুজ, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাজু,কোষাধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ,দপ্তর সম্পাদক আইয়ুব আলী,কার্যনির্বাহী কমিটির সদস্য,ডাঃ খুরশিদ আলম,মাষ্টার আবদুল জলিল,সামছুদ্দিন,আতিক উল্যাহ,কাজী আহমদ করিম,মোঃ আজিজ,ইমাম উদ্দিন সবুজ,জসিম উদ্দিন ও সোহাগের নাম ঘোষণা করেন।

 


এ জাতীয় আরো খবর