মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

নরেন্দ্র মোদি বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-২৩ ০৯:৩৬:৪৫

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আমেরিকায় দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে তার কথা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।
আমেরিকার স্থানীয় সময় শনিবার (২১শে সেপ্টেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে বৈঠকে আলোচনার বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তাদের আলোচনায় বাংলাদেশের পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব।
দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কি না এমন প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি জানান, আলোচনায় এই অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নসহ নানা বিষয় এসেছে। এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় হয়েছে।


এ জাতীয় আরো খবর