মিয়ানমার থেকে ভারতের মণিপুরে কুকি সশস্ত্র গোষ্ঠীর ৯০০ সদস্য প্রবেশ করেছে বলে দাবি করেছে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি বলেন, কুকিদের এই মাসের শেষদিকে মেইতিদের গ্রামে হামলার পরিকল্পনা রয়েছে।
কুলদীপ সিং বলেন, গোয়েন্দা প্রতিবেদন কুকি সদস্যদের তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, এসব সদস্যরা মিয়ানমারে জঙ্গলে প্রশিক্ষণ নিয়েছেন এবং তারা অস্ত্র এবং ড্রোন ব্যবহার করছে।
কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি জানিয়েছে, এসব যোদ্ধা ৩০ জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করেছে। তারা এই মাসের শেষদিকে মেইতিদের গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে থাকতে পারে। এই গোয়েন্দা তথ্য ১০০% সত্য বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং।
এর রাজ্যটির মুখ্যমন্ত্রী এন. বিরেন সিং বলেন, মণিপুরে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে।