চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার শতাধিক স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে "সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন" নামে অরাজনৈতিক সামাজিক ও মানবিক উন্নয়নমুলক সংগঠন "যাত্রা শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে ২০ সেপ্টেম্বর, জুমাবার বিকাল ৪ টায় লোহাগাড়া উপজেলার পদুয়া লোহাগাড়া টার্ফ স্পোর্টস এ্যারেনায় সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি ওবাইদ বিন নুর'র সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী (পি.বি.এম গ্রুপ) দিদারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইন্জিনিয়ারিং বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট এর চেয়ারম্যান ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোহাম্মদ জোবাইর ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, সামরাজ ট্রাভেলস এন্ড ট্যুরস সত্ত্বাধিকারী মুহাম্মদ আবু ছিদ্দিক, লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম ও মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব উদ্দীন, অর্থ সম্পাদক ফাহাদ চৌধুরী, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবু বক্কর, সহ সভাপতি ফারহান মাহাবুব মিজান ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।