বুধবার(১৮ই সেপ্টেম্বর) কারিগরী ত্রুটির কারণে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে চালু আছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল।
সকাল সাড়ে ৯ টায় আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে এক বার্তায় ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে।সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এই অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলে তৎক্ষনাৎ জানিয়ে দেয়া হবে।