সোমবার দিবাগত রাতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর মহাখালীতে অবস্থিত তাঁর নিজ বাসা থেকে তাঁকে আটক করে বনানী থানা পুলিশ। পরে তাঁকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।
তার বিরুদ্ধে গত ২০শে আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সেখানে দাবি করা হয়, ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন শাহরিয়ার কবির।