২৪৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ঢাকার মার্কিন দূতাবাসের
- আন্তর্জাতিক ডেস্ক:
-
২০২১-০৭-০৪ ০৩:১৩:৪৮
- Print
আন্তর্জাতিক ডেস্ক: দেশটির ২৪৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
রোববার (৪ জুলাই) মার্কিন দূতাবাস এক বার্তায় এই শুভেচ্ছা জানায়।
দূতাবাসের বার্তায় বলা হয়, প্রতিবছর ৪ জুলাই আমেরিকার জনগণ স্বাধীনতার ঘোষণাপত্র সইয়ের বার্ষিকী পালন করে।
এই ঘোষণাপত্রে বলা হয়েছে, জন্মগতভাবে সব মানুষ সমান এবং জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান সবার অধিকার।
স্বাধীনতা দিবসে ঐতিহ্যগতভাবে আমেরিকার জনগণ শোভাযাত্রা, বনভোজন, ঝলসানো কাবাব ও আতশবাজি প্রদর্শনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে।