চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘ক্রসফায়ারের’ নামে আবুল হোসেন বাবু (৪০) নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদকে ১ নং ও পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে ২নং সহ ৫ জনের নমোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের নামে মামলার আবেদন করেছেন নিহতের স্ত্রী জুলেখা বেগম(৩৫)। বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর অঞ্চলের আমলী আদালতে আবেদনের পর শুনানী শেষে আদালতের বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন। নিহত বাবু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
আসামীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন,২০১৮ সালের ৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের একটি আদালতে গ্রাম্য দলাদলি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে গোমস্তাপুরের রহনপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে দিবালোকে বাবুকে বাস থেকে নামিয়ে অপরহরণ করে র্যাব ও পুলিশ সদস্যরা। পরেরদিন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। বাদীনী ও তার আইনজীবী আরও জানান, অনূকুল পরিবশে না থাকায় এতদিন মামলা করা সম্ভব হয় নি। বাদীনী তাঁর স্বামী হত্যার ন্যয় বিচার দাবি করেন।