ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের এ্যাজাক্স জুট মিল শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ এবং মিল মালিক কাউসার জামান বাবলা শ্রমিকদের পাওনা পরিষোধ না করে ত্রি পক্ষীয় সিদ্ধান্ত অমান্য করে, মিল থেকে কোন মালামাল বের করতে না পারে সে লক্ষ্যে ব্যক্তি মালিকানাধীন পাট সুতা বস্ত্র কল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এক মতবিনিময় আজ বিকালে এ্যজাক্স শ্রমিক ক্লাবে অনুষ্ঠিত হয়। শেখ মোজাহার মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য, যোগীপোল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস। প্রধান বক্তা ছিলেন বেসরকারী পাট , সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান। শেখ আমজাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ এমদাদুল হক, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন মিজান, যোগিপোল ইউনিয়ন বিএনপি নেতা মুন্সি আজমল হোসেন, সেচ্ছাসেবক দল নেতা মোঃ ফারুক হোসেন, এ্যজাক্স জুট মিলের সাধারন সিবিএ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি মোঃ মন্টু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ শরিফ , মেহেদী হাসান বাপ্পি,রফিকুল ইসলাম, মাহাবুব আলম মাষ্টার, ফারুক হোসেন টুটুল প্রমুখ। সভা থেকে অতিদ্রত এ্যাজাক্স , মহসেন , আফিল, সোনালী , জুট স্পিনার্স হুগলী বিস্কুট কোঃ সহ বন্ধকৃত সকল জুট মিল শ্রম আইন মোতাবেক চালু ও শ্রমিক কর্মচারীদের সকল বকেয়া পাওনা পরিশোধের দাবিতে নতুন কর্মসুচি ঘোষনা করা হয় । কর্মসূচির মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও আগামি ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে।