ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানার শিরোমণি তেঁতুলতলা ইজিবাইক সমিতির নির্বাচিত কমিটি সহ উপদেষ্টা গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা সমিতির প্রধান উপদেষ্টা শেখ এফতেখায়রুল আলম বাপ্পীর উদ্দ্যোগে ৩ সেপ্টেম্বর রাত ৯ টায় শিরোমণি বাইপাস সড়ক চিংড়িখালী বাজারে অনুষ্ঠিত হয়। মোঃ জয়নাল মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান। এফতেখায়রুল আলম বাপ্পীর পরিচালনায় বক্তৃতা করেন আলহাজ্ব শেখ আল আমিন, মোল্লা সোলায়মান হোসেন, মোঃ ফখরুল ইসলাম, মোঃ খয়বার হোসেন, মোঃ আজগর আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ সোলেমান, মোঃ সাহেব আলী, ছিরমান আলী, শামসুর রহমান, মুশফিকুর রহমান, হেদায়েত কাজী, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম সুজা, মোঃ মুসা, দিপু, নাজমুল,, গাজী জাহিদুল ইসলাম, মুন্সি হাবিবুল্লাহ, মোঃ ইমাদুল ফকির প্রমূখ। সভায় ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর সমিতির নির্বাচিত কমিটি ও উপদেষ্টা কমিটি নিয়ে সমিতির সদস্যের ভিতর দ্বন্দ্বের সৃষ্টি হয় এ লক্ষ্যে সভায় নেতৃবৃন্দ নির্বাচিত কমিটি বহাল রেখে নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটিতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক তরুণ ব্যবসায়ী শেখ এফতেখায়রুল আলম বাপ্পী ,আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের মেম্বার আলহাজ্ব শেখ আল আমিন, শেখ শহিদুল ইসলাম, মোঃ কুদরত হোসেন, শেখ আব্দুল খালেক, মোঃ রাজু আহমেদ, মানস কুমার ঢালী, শেখ হাবিবুর রহমান, কাজী জগলুল আলম বাচ্চু, প্রশান্ত কুমার করে ১০ সদস্যে বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।