বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমামকে বিদায় সংবর্ধনা প্রদান

  • শেখ বদর উদ্দীন,
  • ২০২৪-০৮-৩০ ২০:০২:১৩

ফুুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওঃ আতাউর রহমান (৭৫), দীর্ঘ ৪০ বছর সুনামের সহিত ইমামের দায়িত্ব পালন করে আসছেন। শুক্রবার জুম্মার খুৎবার আগে মসজিদ কমিটি এবং সকল মুসল্লির পক্ষ থেকে ইমাম সাহেব হুজুরকে মাসিক হাদিয়া বাদে অতিরিক্ত এক বৎসরের এককালীন নগদ সম্মাননা স্বরুপ হাদিয়া এবং তোহফা তুলে দিয়ে স-সম্মানে ভূষিত করা হয় । এ সময় উপস্থিত সকল মুসল্লিদের উদ্দেশ্যে পেশ ইমাম আতাউর রহমান শুভেচ্ছা বক্তব্য পেশ করেন। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন এবং সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন ইমাম সাহেবের মঙ্গল কামনা করে বক্তব্য প্রদান করেন। এ সময় আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম এবং মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল জব্বার আজমী সহ মসজিদের সকল মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শিরোমণি বৈশাখী সুপার মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব শেখ ইবাদাত হোসেন তার নিজস্ব তহবিল থেকে আতাউর রহমান হুজুরকে সম্মাননা স্বরুপ তোহফা প্রদান করেন। 

 


এ জাতীয় আরো খবর