বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৮-২৯ ২২:১২:২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে এককেজি পঞ্চাশ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় মনিরুল ইসলাম(৫৬) নামে এক ব্যাক্তিতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড,পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার(২৯ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মনিরুল চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর মহল্লার সাইদুর রহমানের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামী মো. উজ্জলকে বেকসুর খালাস দেন আদালত।
অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু বলেন, ২০২৯ সালের ১ ফেব্রæয়ারী চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে  চাঁপাইনবাবগঞ্জ শহরের দারিয়াপুর এলাকা থেকে গ্রেপ্তার হয় মনিরুল। পালিয়ে যায় উজ্জল। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দু’জনের নামে মামলা করেন র‌্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) অনুপ দাস। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) তাজমুল ইসলাম ২০১৯ সালের ৮ মার্চ আদালতে দু’জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। ১৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত বৃহস্পতিবার  মনিরুলকে দোষী সাব্যস্ত করে আদেশ প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. নুরুল ইসলাম সেন্টু। 


এ জাতীয় আরো খবর