ষষ্ঠ দিনের মত নিসচা কমলগঞ্জ শাখার বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রিক বিতরণ।
- মো: আব্দুস সালাম
-
২০২৪-০৮-২৮ ২০:০৮:১৬
- Print
আজ ষষ্ঠ দিনের মত নিরাপদ সড়ক চাই ( নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে দেশ ও প্রবাসের নিসচা শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা খাদ্য সামগ্রিক বিতরণ।
আজ ২৮আগস্ট বুধবার দুপুর ২ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা আদমপুর ইউনিয়নের দলাই নদীর ওপারে আদমপুর ইউনিয়নের শেষ প্রান্তে কাটাবিল নামক এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত পানিবন্দী অসহায় লোক দের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত খাদ্য সামগ্রিক বিতরণ এর উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ খাদ্য সামগ্রিক বিতরণ আর্থিক ভাবে যাহারা সহযোগিতা করেছে সবাই কে অনেক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি। আল্লাহ এ দান কে কবুল করুন এ দোয়া করিছি নিসচা পরিবার এর পক্ষ থেকে।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা আগামীকাল ও খাদ্য সামগ্রিক বিতরণ করবে, কেউ যদি নিসচা কমলগঞ্জ শাখার সাথে সহযোগিতা তাকতে চাই তা হলে আমার সাথে যোগাযোগ করবেন।