মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২৮ ২০:০২:০৪

আজ বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান করা হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে।রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটির প্রধান করা হয় তাকে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকির সই করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 
এতে বলা হয়, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে তিনি কমিটির অপরাপর সদস্যদের মনোনীত করবেন।


এ জাতীয় আরো খবর