শনিবার, জুন ২৭, ২০২৬

বরিশালে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় মা-ছেলেসহ নিহত-৪ আহত-৯

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৪-০৮-২৬ ০০:১৪:৫১

বরিশালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছে।রোববার দুপুর ১২ টায় গৌরনদী উপজেলার মহিলারা নামক স্থানে  যাত্রীবাহি পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। 
এ ঘটনায় মাহেন্দ্রা ও বাসের ৯জন যাত্রী  গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। 
রোববার যমুনা লাইন পরিবহনের একটি যাত্রী বাসের সাথে মাহিন্দ্রা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।  
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মাহিন্দ্রাযাত্রী দুই জনকে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষনা করেন। 
নিহতরা হলেন আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের আজম মৃধার স্ত্রী সুমি আক্তার (৩০) এবং তার শিশুপুত্র আজমাঈন মৃধা (৪) বছর। 
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজামান জানিয়েছেন, ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের সাথে বিপরিতদিক থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা যাত্রী মা-ছেলে নিহত হয়। তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 
এ ছাড়াও দূর্ঘটনাকবলিত পরিবহন ও মাহেন্দ্রা জব্দ করার পাশাপাশি পরিবহন চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা বটতলা বাজারে মায়ের দোয়া পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

 


এ জাতীয় আরো খবর