সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বরগুনায় গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্যদ্রব্য ও ঢেউটিন বিতরণ

  • এম আর অভি,
  • ২০২৪-০৮-২৫ ২৩:৫৯:১৫

বরগুনা প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বরগুনায় খাদ্যদ্রব্য ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। ২৫ আগষ্ট রোববার দুপুর ১২ টায় শহরের উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রের  কৃষি সমবায় বিভাগের আঞ্চলিক কার্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্র  কৃষি সমবায় বিভাগের আওতায়  এফএসসি  ও মেডিকোর সহযোগিতায়  বরগুনা সদর উপজেলার (৫, ৬ ও  ১০ নং) ৩ টি ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত  ১শ টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও ঢেউটিন বিতরণ করা হয়। এদের মধ্যে ৮০ টি পরিবারকে (৮ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু , ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তৈল)  এবং ২০ টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়। ঢেউটিন ও খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের রিজওনাল ম্যানেজার মনমথ পান্ডে বাদল,  গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি সমবায় বিভাগের পরিচালক রঞ্জন কুমার মিত্র  এবং হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সোহেল। এ সময় আরো উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক শহীদ মল্লিক, সাংবাদিক মাহবুবুর রহমান অভিসহ গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি সমবায় বিভাগের পরিচালক রঞ্জন কুমার মিত্র প্রতিবেদকে জানান ,  ( বরগুনা সদর, তালতলী , পাথরঘাটা, মঠবাড়িয়া ও শরনখোলা) মোট ৫টি উপজেলায়, ৯ শতাধিক পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্যদ্রব্য ও ১১০ টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় সদর উপজেলার ১০০ পরিবারের মধ্যে ৮০ টি পরিবারকে খাদ্যদ্রব্য ও ২০ টি পরিবারকে ঢেউটিন বিতরণ করা হচ্ছে। সিডরের পর থেকে আমরা বরগুনা জেলায় কাজ করছি । তিনি আরো জানান,প্রায় ২৪ বছর পর্যন্ত  আমাদের গণস্বাস্থ্য কেন্দ্র এ উপকূলীয় এলাকায় কাজ করছে। গণস্বাস্থ্য কেন্দ্রের জন্ম একাত্তরের। স্বাধীনতার সময় । তখন থেকেই আমারা স্বাস্থ্য সেবার উপর কাজ করি। এছাড়াও আমরা পানি ও স্যানিটেশন এবং কৃষকদের উন্নয়নে খাল খননের কাজ করেছি । আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন বরগুনায় ১০০টির অধিক কৃষি সমবায় সমিতি আছে । গণস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য সেবার পাশাপাশি যে কোন  দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে জনসাধারণের পাশে দাঁড়ায়।

 


এ জাতীয় আরো খবর