বুধবার, আগস্ট ১৯, ২০২৬

বাংলাদেশ পুলিশের ১২ ডিআইজি ও ১১ এসপিকে রদবদল, বাধ্যতামূলক অবসরে ৩ বড় কর্তা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২১ ১২:৪৩:৫৯

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ১২ উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ পুলিশ সুপারকে (এসপি) রদবদল করা হয়েছে। এছাড়া পুলিশের তিন বড় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন কর্মকর্তা হলেন- অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আতিকুল ইসলাম, উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আসাদুজ্জামান (সিটিটিসি প্রধান)।
সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 


এ জাতীয় আরো খবর