বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-১৯ ২৩:০৯:৫১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হিন্দু সম্প্রদায়। সোমবার (১৯আগষ্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়। প্রণব কুমার পালের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন পলাশ দাস। আরও বক্তব্য দেন শ্যাম কিশোর দাস গোস্বামী, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় সদস্য ডা.তড়িৎ সাহা,পরিষদ জেলা সভাপতি ডাবলু কুমার ঘোষ,সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি,জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ যুগ্ম সম্পাদক নিবাস কর্মকার,সদস্য হিংগু মুর্মু,বিধান ভট্রাচার্য,নাচোল পুজা উদযাপন পরিষদ সভাপতি সুধেন বর্মণ, আদিবাসী নেত্রী বিচিত্রা তির্কি, আদিবাসী একাডেমি সভাপতি বিধান সিং,শিবগঞ্জ পুজা উদযাপন সভাপতি কুনাল মুখার্জী,গোমস্তাপুর পুজা উযাপন পরিষদ সভাপতি শচিন বর্মন প্রমুখ।
বক্তারা  দাবি করেন, সরকার পরিবর্তণজনিত পরিস্থিতিতে সারাদেশে মন্দির ভাংচুর, হিন্দুদের উপর হামলা, চাঁদাবজি,লুটপাটের মত ঘটনা ঘটেছে। তারা এসব ঘটনার প্রতিবাদ করে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন। সমাবেশে উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন জেলা বিএনপির আহব্বায়ক গোলাম জাকারিয়া, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী ও চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ।


এ জাতীয় আরো খবর