বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-১৯ ২২:৩২:১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোঁয়াবাড়ি চাঁদপুর গ্রাম থেকে মো. তাজেল নামে  ১৪ বছর বয়সী ৭ম শ্রেণিতে পড়–য়া এক কিশোরের আমগাছের ডালের সাথে গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাজেল ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে। সোমবার(১৯ আগষ্ট) সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ পরিবারের বরাতে জানায়, সোমবার বিকালে মানসিক সমস্যার কারণে তাজেল আত্মহত্যা করে থাকতে পারে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মোজাম্মেল হক বলেন, পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পুরো তদন্ত শুরু হয়েছে।


এ জাতীয় আরো খবর