বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

আহতদের চিকিৎসার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিলো তিন প্রতারক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-১৭ ২২:৫৬:৫৬

আজ শনিবার নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে আহতদের চিকিৎসার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিলো তিন প্রতারক।পঙ্গু হাসপাতালে যখন প্রকাশ্যে এমনটি ঘটছিলো তখন প্রতারকদের হাতেনাতে ধরে ফেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 
তিনি জানান, ‘আমাদেরকে না জানিয়ে কাজগুলো করা হয়েছে,সমন্বয়ক বা সহ সমন্বয়ক নামে যারা পরিচয় দিচ্ছে তাদের সাথে কোন ধরনের আর্থিক লেনদেন করা যাবে না, এক টাকাও না।’
সমন্বয়ক পরিচয় দেয়া দু'জন ছেলে এবং এক জন মেয়ে এ সময় বলেন, তারা কারো কাছে টাকা চাচ্ছে না, এখানে সবাই নিজের ইচ্ছায় টাকা দিচ্ছে, যে টাকা পাচ্ছি সব হিসাব রাখছি।' কিন্তু এ সময় তাদের পেছনে বড় ব্যানারের লেখা থেকেই টাকা তোলার বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
তাদেরকে হাতেনাতে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের এক টাকার কোন ট্রানজেকশন নাই, এক টাকার জন্যও আমরা কারো কাছে যাইনি। আমাদের আন্দোলনের এটাই ছিলো সব থেকে গুরুত্বর্পূণ দিক। কোন মানি ট্রানজেকশন দিয়ে আমাদের আন্দোলন হয় নাই ’।
তিনি জানান, তাদেরকে না জানিয়ে টাকাগুলো উঠানো হচ্ছিলো। সমন্বয়কদের নামে দেশের বিভিন্ন যায়গায় যেভাবে টাকা তোলা হচ্ছে এগুলোতে তাদের কোন ধরনের সম্মতি নেই।’

 


এ জাতীয় আরো খবর