রবিবার, মে ৩১, ২০২৬

ভারতজুড়ে উদযাপিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-১৫ ১৮:৪১:০০

ভারতজুড়ে উদযাপিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। সামরিক কুচকাওয়াজসহ দিনব্যাপী ছিলো নানা আয়োজন। সব রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস।
দিবস উপলক্ষে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। ভাষণে বৈষম্যমুক্ত সমাজ গড়ার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। স্বাধীনতা আন্দোলনের সময়ে ভারতের মানুষের সংগ্রামের কথাও স্মরণ করেন মোদি। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও। 
ভাষণে মোদি বলেন, তিনি আশা করেন বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। ভারতের ১৪০ কোটি মানুষ চায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ ও সংখ্যালঘুরা নিরাপদ থাকুক। একই সঙ্গে তিনি বলেন, তার দেশ সব সময় প্রতিবেশী দেশের অগ্রগতি ও উন্নয়নে সমর্থন দিয়ে যাবে। 
এদিন, সারা দেশকে কড়া নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে। নিরাপত্তাবাহিনী ছাড়াও বিশৃঙ্খলা এড়াতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।


এ জাতীয় আরো খবর