ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ চার দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)' র শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। রবিবার (১১আগস্ট) বেলা ৩ টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খুলনা- যশোর মহাসড়ক প্রদিক্ষন শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে সকল প্রকার রাজনীতিমুক্ত ক্যাম্পাস ,বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি এবং ডিএস ডব্লিউ 'র পদত্যাগ হল এবং মেসের মধ্যে ছাত্রদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতকরণ । অবিলম্বে ক্লাস এবং একাডেমিক কার্যক্রম ছাত্রদের সঙ্গে কথা বলে বিশ^বিদ্যালয় খুলে দেওয়া। এর আগে ভিসি এবং প্রো-ভিসির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ ক্যাম্পাসে র্যালী ও প্রতিবাদ সভার আয়োজন করে। সর্বশেষ সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী ভিসি এবং প্রো-ভিসি আজ সোমবার (১২ আগস্ট) পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।