মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-০৯ ১৪:৩৮:২১

বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ।জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানিয়েছেন,, 'অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন করছে জাতিসংঘ।  সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলা হচ্ছে। কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। সহিংসতা বন্ধ করে কি করে অর্থনৈতিক অগ্রগতি হতে পারে দেশের, সেসব নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।'
তিনি আজ শুক্রবার (৯ই আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'দ্বিতীয়বার যে স্বাধীনতা পেয়েছি তাতে জাতিসংঘের বড় ভূমিকা ছিল। আজ সব শংকা কেটে গেছে। সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়বো, উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে। নিশ্চয়ই নতুন বাংলাদেশ গড়বো সম্মিলিতভাবে।'
আমীর খসরু আরো বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ তৈরি করতে হবে।


এ জাতীয় আরো খবর