বুধবার, আগস্ট ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৮-০৪ ০১:০৯:৫৮

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সমবায় শক্তি, সমবায় মুক্তি,সমবায় ভিক্তি সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি,এস্লোগানকে বুকে লালন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন- ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় বসুরহাট মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মু: ওমর ফারুকের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মো: আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড ( কালব) এর জেলা প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার খাজা মো:  জসিম উদ্দিন, ট্রেজার মো: আবদুল জলিল পরিচালক অসীম মজুমদার, অর্জুন দাস,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুল্লাহিল আমিন,সহ-সভাপতি মো: সাহিদ,বসুরহাট মাকসুদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল হাকিম।
সভার ২য় অধিবেশনে নির্বাচন কমিশনার খাজা মো: জসিম উদ্দিন নির্বাচিত কমিটির চেয়ারম্যান পদে মু: ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান পদে আজিজুল হক দুলাল, সাধারণ সম্পাদক পদে মো: আবু হানিফ,ট্রেজার অসীম মজুমদার, ডিরেক্টর অর্জুন চন্দ্র দাস,নিতাই মজুমদারের নাম ঘোষণা করেন।

 


এ জাতীয় আরো খবর