সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • মিষ্টি
  • ২০২৪-০৭-২৪ ০২:৫৪:৫৯

তোমার নাম যথার্থই 'মিষ্টি '
তোমার চিবুক,তোমার চাহনি 
তোমার ঠোটের উপর কালো তিল
তোমার মেঘকালো চুল 
জোড়া ভ্রু সর্বোপরি মুক্ত 
ঝরানো হাসি সবই মিষ্টি 
তোমার ঢেউ খেলানো উন্নত 
বক্ষযুগল মনে মিষ্টি আবেশ আনে 
তোমার শরীরী অবয়ব, উচ্চতা 
আর নিতম্ব মিলে মনের মাঝে 
মিষ্টি ঝড় তোলে সহসা 
তোমার নাম 'মিষ্টি " যথার্থই 
আর সবচেয়ে বড় কথা 
নামটা ঈশ্বর প্রদত্ত ।।


এ জাতীয় আরো খবর